শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮ সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই

টিসিবির পণ্য বিক্রির সময় বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তাদের জন্য সারাদেশে চারটি পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই পণ্য বিক্রির সময় চারদিন বাড়িয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) টিসিবির জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টিসিবির চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রম চারদিন বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

এর আগে ৩ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। ২২ ফেব্রুয়ারি (শুক্রবার ছাড়া) পর্যন্ত এ কার্যক্রম চলার কথা ছিল।

টিসিবির ট্রাকসেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা দরে আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারছেন।

দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে এ কার্যক্রম চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ