শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮

শারীরিক চেকআপের জন্য দিল্লি গেলেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতের রাজধানী দিল্লি গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বেলা ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে জানান আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, স্যার স্বাস্থ্য পরীক্ষার জন্য নয়া দিল্লি গেছেন। সেখানে মেদান্ত হাসপাতালে তিনি দেখাবেন।

উল্লেখ্য, ৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। সে সময় ঢাকায় স্টেন্টিংয়ের মাধ্যমে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকরা। পরে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয় তাকে।

কিন্তু করোনা মহামারীর মধ্যে চিকিৎসার ফলোআপের জন্য তার সিঙ্গাপুরে যাওয়া অনিয়মিত হয়ে পড়ে। এর মধ্যে গতবছর ১৪ ডিসেম্বর শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে ১২ দিন চিকিৎসার পর হাসপাতাল ছাড়েন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ