শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮

মাকে অবহেলা করায় এক মিনিটেই ৩ ভাই তালাক দিলেন স্ত্রীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অসুস্থ মায়ের যত্ন নিতে অবহেলা করায় ক্ষুব্ধ হয়ে নিজেদের স্ত্রীদের তালাক দিয়েছেন এক পরিবারের ৩ সহোদর। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ঘটেছে এই ঘটনা।

আলজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, রোববার বাইরের কাজ থেকে ঘরে ফিরে ওই ৩ ভাই দেখতে পান, বাড়ির উঠোনে তাদের অসুস্থ বৃদ্ধা মাকে প্রতিবেশীরা স্নান করাচ্ছেন এবং স্ত্রীরা আশপাশে নেই।

এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন তিন ভাই এবং উঠোনে দাঁড়িয়েই স্ত্রীদের তালাক দেন তারা। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ ছেলে ছাড়াও এক মেয়ে রয়েছে সেই বৃদ্ধার।

এতদিন পর্যন্ত তিনিই মায়ের দেখাশোনা করতেন। কিন্তু সম্প্রতি তার স্বামীর ক্যান্সার ধরা পড়ায় তাকে সময় দিতে হচ্ছে, মায়ের সেবা করার জন্য সময় বের করতে পারছেন না তিনি।

এদিকে, ৩ ভাই তাদের স্ত্রীদের তালাক দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে— এমন বলার সুযোগ নেই। কারণ স্ত্রীরা তাদের শাশুড়ির যত্ন-আত্তি নিতে পারবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আপাতত প্রতিবেশীরাই দেখভাল করছেন ওই বৃদ্ধার। সূত্র: গালফ নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ