শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮

ভুট্টাক্ষেতে মিলল চুয়াডাঙ্গায় নিখোঁজ ২ বৃদ্ধের মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ভুট্টাক্ষেত থেকে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বেলা ১২টার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুরের ঘোড়াভাঙ্গা মাঠের ভুট্টাক্ষেত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার সড়াবাড়িয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শওকত আলী (৬৫) ও দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের মৃত গোলাম জোয়ার্দ্দারের ছেলে হাফিজুর রহমান জোয়ার্দ্দার (৬২)। দুজনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শওকত আলী ২দিন ও হাফিজুর রহমান জোয়ার্দ্দার একদিন ধরে নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়ার শওকত আলী পারিবারিক কলহের জের ধরে বাড়ি থেকে রাগ করে বের হয়।

পরে সোমবার বেলা ১১টার দিকে কৃষকরা দর্শনা পরানপুর মাঠে গেলে শওকত আলীর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

এর কিছুক্ষণ পরেই বেলা ১২টার দিকে পরানপুর ঘোড়া ভাঙ্গা মাঠের একই স্থানের ২০০ গজ দূরে হাফিজুর রহমান জোয়ার্দ্দারের লাশ দেখতে পায় স্থানীয় কৃষকরা।

পরে সেখান থেকেও তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দর্শনা থানার ওসি লুৎফুল কবির জানান, পরানপুর গ্রামে আধা কিলোমিটারের মধ্যে ভুট্টাক্ষেতের ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের পাশে বিষের বোতল ছিল। অপরজনের মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মরদেহের পাশ থেকে ধারালো কাঁচি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ