সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হতাহত ৫ এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ

সুরক্ষা নিশ্চিতে আইনের আওতায় আসবে সব আর্থিক প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্যাংক ছাড়াও অন্য সব আর্থিক প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানত (সংশোধন) আইন, ২০২২–এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জাতীয় সংসদে এটি পাস হলে ব্যাংকের মতো অন্য সব আর্থিক প্রতিষ্ঠানকেও একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকে সুরক্ষা বাবদ জমা রাখতে হবে; যাতে প্রতিষ্ঠানটি সংকটে পড়লে গ্রাহকেরা সেখান থেকে একটি নির্ধারিত পরিমাণ টাকা পেতে পারেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রবিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভার্চ্যুয়ালি এ খসড়ার অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, এত দিন ব্যাংকে টাকাপয়সা রাখায় একটি সুরক্ষা ছিল। কিন্তু বিভিন্ন লিজিং কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যারা ডিপোজিট (জমা) করতেন, তাদের সুরক্ষা ছিল না। এ জন্যই বিদ্যমান আইন সংশোধন করা হচ্ছে। এর ফলে ব্যাংক ছাড়াও অন্য যেসব আর্থিক প্রতিষ্ঠান আছে, তারা এটির আওতায় আসবে।

তিনি আরও বলেন, ব্যাংকের মতো তাদেরও একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকে সুরক্ষা বাবদ জমা রাখতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকে নিবন্ধিত হতে হবে।

এর ফলে যদি ওই আর্থিক প্রতিষ্ঠান উঠে যায় বা অন্য কিছু হয়ে যায়, তাহলে গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকে রাখা ওই ডিপোজিট থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পাবেন।

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন, ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত কারিগরি সহায়তা চুক্তি শীর্ষক খসড়া চুক্তির ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০০৭ প্রণয়নসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ