শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর হার কমছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনার তাণ্ডব অব্যাহত। কোনোভাবেই ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি মানাসহ বহু মানুষকে টিকার আওতায় আনার পরও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫ লাখ ৭৮ হাজার ৮৮০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ হাজার ৮৮০ জনের।

এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৫৩৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ১০ হাজার ২৬৮ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ৩৭ লাখ ১৮ হাজার ৯৭৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৮১৫ জনে। আর সুস্থ হয়েছেন ৩৪ কোটি ৮৭ লাখ ১০ হাজার ৩৫০ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৭২ হাজার ৫৬১ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৫৯ হাজার ১৩০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৮ লাখ ২০ হাজার ৯৯৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১১ হাজার ৯৩৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮১ লাখ ৬৭ হাজার ৫৮৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৩ হাজার ৯৩৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ