শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮

বিমানবন্দরে মশার উপদ্রব রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মশার উপদ্রব রোধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজ রোববার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে এ বিষয়ে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি ফাতেমা নাজিবের হাইকোর্ট বেঞ্চ ২০১৯ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদের করা একটি রিট আবেদনের শুনানির সময় এই আদেশ দেন।

শাহজালাল বিমানবন্দর এবং এর আশেপাশের এলাকায় মশা নিধনে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, কর্মকর্তাদের কাছে তার ব্যাখ্যা চেয়ে ২০১৯ সালের ১২ মার্চ রুল জারি করেন হাইকোর্ট।

কেন তাদের ওই এলাকায় মশা নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, রুলে হাইকোর্ট তার কারণ দর্শাতে বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরকে রুলে বিবাদী করা হয়েছে।

আজ আবেদনের ভার্চুয়াল শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ