শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

বহিষ্কারের প্রতিক্রিয়ায় যা বললেন মেজর আখতারুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার পঞ্চমবারের মতো দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকেও তাকে বহিষ্কার করেছে বিএনপি। এ ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়।

এ বিষয়ে আখতারুজ্জামান রঞ্জন জানান, মাত্র ১০ মিনিট আগে বিএনপির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মেজর কামরুল ইসলাম আমাকে টেলিফোন করে বললো আমাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। আমি এই মুহূর্তে গ্রামে নতুন করে টমেটোর চারা লাগাচ্ছি। তাই পত্রপত্রিকা পড়ার সুযোগ হয়নি। খবরটা শুনে প্রথমে হাসিই পেল এবং তার পর ভেবে ভালোই লাগল যে; এখনও বিএনপিতে আমার গুরুত্ব ছিল! তারপরও খুব কষ্ট পেলাম।

কষ্ট কেন পেলাম তা আর কারও সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলাম না। যাই হোক দেশমাতা খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং সেই সঙ্গে তারেক রহমানের সফলতা কামনা করি। আমি অনেক দিন থেকেই জানি তারেক রহমানের সঙ্গে আমার রাশি বিপরিতমুখী। তিনি কখনই আমার মতো করে ভাবেন না। আল্লাহ তারেক রহমানের বিজয় এনে দিক। আমি এখন আমার মত করে ভাবতে, লিখতে এবং বলতে থাকি।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মেজর (অব.)আখতারুজ্জামান এর আগেও এমন সব অভিযোগে দল থেকে চারবার বহিষ্কৃত হয়েও ২০১৮ সালের বিগত জাতীয় সংসদ নির্বাচনেও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে বিএনপি দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় নামেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ