শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণের নাভিশ্বাস অবস্থা থেকে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় সাধারণ মানুষ মহা বিপাকে পড়েছে। একটি দেশ এইভাবে চলতে পারে না। সব কিছুই যেনো এলোমেলো এবং সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে এক এক সময় এক এক পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ঘাম ঝরানো অর্থ লুটপাট করে নিচ্ছে। আর এসব করার সাহস পাচ্ছে অযোগ্য মন্ত্রীদের কারণে। বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের ব্যর্থতায় সরকারের জনসমর্থন তলানিতে। জনগণ এ অবস্থা থেকে মুক্তি চায়। সরকারের উচিত ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করা। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে এবং দেয়ালে পিঠ ঠেকে গেলে রাস্তায় নামা ছাড়া কোন উপায় থাকবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ