শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

কর্নাটক ইস্যুতে এবার মুখ খুললেন জায়রা ওয়াসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্নাটকের হিজাব বিতর্ক নিয়ে এবার কথা বলেছেন  বলিউডের কথিত ঝলমলে জগতকে বিদায় জানিয়ে ইসলামের পথে ফিরে অঅসা জায়রা ওয়াসিম।

শনিবার ইনস্টাগ্রামে কর্নাটকের স্কুল ও কলেজগুলোতে হিজাবের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে একটি দীর্ঘ নোট শেয়ার করেছেন তিনি।

ইসলামে হিজাবে নিজের পছন্দ নয়; বরং বাধ্যবাধকতা করা হয়েছে বলে মন্তব্য করেন জায়রা।

বলিউড ছেড়ে দেওয়া এ ভারতীয় অভিনেত্রী লেখেন, ‘হিজাব বেছে নেওয়ার উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ধারণাটি না জানার ফলে করা মন্তব্য। সুবিধার জন্য বা অজ্ঞতার কারণে এ ধারণার তৈরি হয়। আসলে ইসলামে হিজাব কোনো পছন্দ নয়; বরং একটি ফরজ (বাধ্যবাধকতা)। একইভাবে একজন নারী যিনি হিজাব পরেন, তিনি আল্লাহকে ভালোবেসে একটি ফরজ পূরণ করছেন এবং নিজেকে স্রষ্টার কাছে সমর্পণ করেছেন। কিন্তু শুধু একটি ধর্মীয় অঙ্গীকারের জন্য নারীদের থামানো হচ্ছে এবং হয়রানি করা হচ্ছে।’

মুসলিম নারীদের শিক্ষা এবং হিজাবের মধ্যে একটি বেছে নেওয়া অন্যায্য উল্লেখ করে তিনি বলেন, ‘মুসলিম নারীদের বিরুদ্ধে এ পক্ষপাত চাপিয়ে দেওয়া এবং এমন ব্যবস্থা স্থাপন করা যেখানে তাদের শিক্ষা এবং হিজাবের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বা যে কোনো একটি ত্যাগ করতে হবে তা সম্পূর্ণ অন্যায়।’

‘ক্ষমতায়নের নামে’ এ প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে বলে মনে করেন এ বলিউড অভিনেত্রী।

জায়রা ওয়াসিম ২০১৯ সালে বলিউড ছেড়েছিলেন। শুধু অভিনয় নয়; সোশ্যাল মিডিয়া এবং নিজের ফ্যানপেজ থেকে সব ছবি মুছে ফেলার অনুরোধ জানান জায়রা ওয়াসিম। এর পর থেকে তাকে অনেক দিন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি। দীর্ঘ বিরতি দিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় ফেরেন তবে নিজের মুখ ঢেকে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, সোশ্যাল মিডিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ