শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

বাংলা বানান পরীক্ষার অ্যাপ আনছে বাংলাদেশ সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জুন নাগাদ অনলাইনে আসছে বাংলা বানান ও ব্যাকরণ ঠিক করার অ্যাপ ‘সঠিক’। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) বাংলা একাডেমির সহায়তায় এই অ্যাপ তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

সংবাদমাধ্যমকে আইসিটি বাংলা ভাষা প্রকল্পের পরিচালক মো. মাহবুব করিম জানান, বাংলা অভিধান নিয়ে আরও কাজ হবে। এর মধ্যে শব্দার্থ, অনুবাদ এসব নিয়ে আলাদা প্রকল্পে কাজ হবে।

‘সঠিক’ অ্যাপটি নিয়ে ২০১৭ সালে আইসিটি বিভাগ কাজ শুরু করে। কিছু কাঠামোগত সমস্যা থাকায় ব্যবহারকারীদের জন্য প্রকাশ করায় সময় লাগছে বলে মাহবুব করিম জানান। এটি নিয়ে নানা পর্যবেক্ষণ আছে।

সেই পর্যবেক্ষণগুলো আমলে নিয়ে সংশোধন করা হচ্ছে। তবে ‘সঠিক’ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার পর আরেকটি প্রকল্পের মাধ্যমে এর পরবর্তী ধাপের উন্নয়ন নিয়ে কাজ হবে।

তার কথায়, ‘ভাষায় অনেক পরিবর্তন আসে৷ সময়ের সঙ্গে সেগুলো যেন সময়মতো আপডেট করা যায় তার ব্যবস্থাও নেওয়া হবে।’

অ্যাপটিতে বাংলা একাডেমির বানান রীতি অনুসরণ করা হচ্ছে। কিন্তু বাংলা একাডেমি নিজে কোনো বাংলা অনলাইন অভিধান, বানান বা ব্যাকরণ নিয়ে কাজ করছে না। তারা আইসিটি বিভাগকে সহায়তা করছে। এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২৪ সালে।

এ দিকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ২০১৫ সালে অনলাইনে বাংলা অভিধান ও বানান পরীক্ষা করার একটি প্রকল্প হাতে নেয়।

২০১৭ সালে এটা একনেক অনুমোদন করে। সেই প্রকল্পটি এখন চলছে। বাংলা ভাষায় ১৬টি টুলস ডেভেলপ করার জন্য এই প্রকল্পটি নেওয়া হয়। এটার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে।’

এই ১৬টি টুলসের মধ্যে আছে ১. ইউনিকোড ও বাংলা বর্ণমালার কোড সেট বিবেচনায় রেখে বাংলা সর্টিং অর্ডার নির্ধারণ ২. উন্নয়ন বা সমৃদ্ধকরণ ৩. বাংলা বানান ও ব্যাকরণ পরীক্ষক উন্নয়ন ৪. বাংলা ভাষার টেক্সট টু স্পিচ ও স্পিচ টু টেক্সট সফটওয়্যার উন্নয়ন ৫. বাংলা ফন্ট কনভারটার উন্নয়ন ৬. তথ্যপ্রযুক্তিতে বাংলার লিখিত রূপ নির্ধারণ ৭. বাংলা মেশিন ট্রান্সলেশন ৮. বাংলা স্ক্রিন রিডার সফটওয়্যার ৯. প্রতিবন্ধীদের জন্য সফটওয়্যার ১০. বাংলা ফন্ট এবং সফটওয়্যার অন্তর্ভুক্তিকরণ ১১. বাংলা ওসিআর উন্নয়ন প্রভৃতি৷

তবে ‘সঠিক’ আসার আগেই আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি মাসেই আসছে আরেকটি অ্যাপ। যার নাম হলো বাংলা সেন্টিমেন্ট অ্যানালাইসিস অ্যাপ। যে কারো বাংলা বক্তব্য অ্যানালাইসিস করে ওই অ্যাপ বলে দেবে তার মনের অবস্থা কী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ