শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

টিকাবিরোধী বিক্ষোভে উত্তাল কানাডা: পুলিশি অভিযানে আটক ১০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানাডার রাজধানী অটোয়ায় বিক্ষোভরত কোভিড টিকাবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হয়েছে। তিন সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ পুরোপুরি দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির পুলিশ। কানাডা সরকার জরুরি আইন জারি করার পর ঘোড়াসওয়ার কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ সঙ্গে শুক্রবার ধরপাকড় অভিযান শুরু হয়। এরই মধ্যে অন্তত ১০০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। খবর বিবিসির।

পুলিশি অভিযানের সময় কিছু প্রতিবাদকারী প্রতিরোধ করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের মাটিতে ফেলে দেয় এবং তাঁদের হাত পিছমোড়া করে বেঁধে ফেলে।

পুলিশের অভিযোগ—বিক্ষোভকারীরা নিজেদের বাঁচাতে শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করেছেন।
এদিকে, বিক্ষোভকারীদের একটি অংশ নির্দেশ অমান্য করে শহরে রয়ে গেছে। ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে, পার্লামেন্ট হিলের পাশে বিক্ষোভের কেন্দ্রস্থলের দিকে শত শত পুলিশ অগ্রসর হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ