শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

গণতন্ত্রকে পুরোপুরি নির্বাসনে পাঠানো হয়েছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণতন্ত্রকে দেশ থেকে পুরোপুরি নির্বাসনে পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, এই আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে। তারা যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই তারা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করে দিয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বই ‘স্মৃতির অ্যালবাম’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু নির্বাচন কমিশন গঠন করলেই হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নিরপেক্ষ সরকার।

বিএনপি মহাসচিব বলেন, দেশ সবচেয়ে দুঃসময় অতিক্রম করছে। একাত্তরে আমরা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম সেই চেতনা আজ ভুলুষ্ঠিত। আমরা একটা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এখন আমরা দেখছি গণতন্ত্রকে পুরোপুরি নির্বাসনে পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ