শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

করোনায় আরও ১৩ মৃত্যু, নতুন শনাক্ত ২১৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫০ জন। দৈনিক শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ।

আজ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৯৪৪ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে মোট সংক্রমিত রোগী বেড়ে পৌঁছেছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জনে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে ভাইরাসটিতে আগের ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছিল এবং সংক্রমিত হয়েছিল ২ হাজার ৫৮৪ জন। শনাক্তের হার ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন।

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৪৬২টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত এবং এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত বছরের ১০ আগস্ট দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ ২৬৪ জন এবং একই বছরের ২৮ জুলাই দৈনিক সর্বোচ্চ শনাক্ত ছিল ১৬ হাজার ২৩০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ