মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম

ঢাবিতে প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের (সম্মান) শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে।

ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে।

তবে অন্যান্য বর্ষের ক্লাস কবে শুরু হবে—এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে গত ৫ ফেব্রুয়ারি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানোর সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে সশরীর ক্লাস না নেওয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আবাসিক হলগুলো ‘স্বাস্থ্যবিধি মেনে’ খোলা রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ