রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

সেশনজটের হতাশায় বশেমুরবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় সেশনজটের কারণে হতাশ হয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

ওই ছাত্রীর নাম পল্লবী মণ্ডল (২৩), তিনি অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শুকুরমারি এলাকা থেকে পল্লবীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করছে, করোনার কারণে পড়াশোনা শেষ না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, রাতে নানির সঙ্গে ঘুমিয়েছিল পল্লবী। সকালে রান্নাঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

‘তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি জুবাইদুর রহমান বলেন, পারিবারিক সূত্রে জেনেছি সেশনজটের কারণে পল্লবী মণ্ডল কিছুদিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। তার মা এসেছিলেন এ বিষয়ে কথা বলতে। শুনেছি রাত জেগে বিসিএসের প্রস্তুতি নিতেন পল্লবী। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে সৃষ্ট সেশনজটে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এ জন্য কিছুদিন আগে মিডটার্ম পরীক্ষায় পর্যন্ত ওই শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি। তার এমন অকালমৃত্যুতে আমরা শোকাহত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ