মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আল-হাইআতুল উলয়ার উদ্বেগ শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ইসরায়েলি কারাগারে কুরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী পূর্ণিমার পূর্বে চাঁদ শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর মৃত্যু ‘বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি আলেমদের দায়িত্ব’

মুক্তি পেলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন অঅহমদ জামিনে মুক্তি পেয়েছেন।

আজ  (৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। আওয়ার ইসলামকে বিষয়টি  নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

দ্বীর্ঘ প্রায় ১০ মাস কারাবরণের পর আজ সন্ধ্যায় মুক্তি পেলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব। এর আগে গত ২৩ জানুয়ারি হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়ে ছিলেন তিনি।

এর আগে ২০২১ সালের ১৭ এপ্রিল হেফাজতে ইসলামের এক মামলায় মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ বছর আগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেফতারের সময় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হাফিজ আক্তার  বলেন, ‘২০১৩ সালের মামলায়  মোহাম্মদপুর থেকে জালালুদ্দীন আহমাদকে গ্রেপ্তার করা হয়েছে।

এনটি