রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

‘দরিদ্র মানুষের প্রাপ্যটা বুঝিয়ে দিলেই দারিদ্র্য নিরসন হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দরিদ্র মানুষের জন্য নানা ধরনের আইনের মারপ্যাঁচ। একদিকে দরিদ্র অন্যদিকে আইনের নানা বেড়াজাল। অসম আইনের বেড়াজালে দারিদ্র্যগোষ্ঠী জড়িত থাকে। এটা খুবই কষ্টের ব্যাপার। দরিদ্র মানুষ তাদের পাওনা জিনিসগুলো পায় না। ফলে নিজেদের অবস্থানেরও কোনো পরিবর্তন হয় না।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক সভা এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

মন্ত্রী বলেন, দরিদ্রকে মোকাবিলা করাই আমাদের প্রথম এবং প্রধান সংগ্রাম। দারিদ্র মোকাবিলায় সামনের কাতার থেকে কাজ করবে আমাদের কৃষি। কৃষিকে ন্যায়ভাবে এগিয়ে নিতে হবে। কৃষিতে একটু নজর দিতে হবে। আমাদের সরকার কৃষি নিয়ে উদারভাবে কাজ করছে। দারিদ্র্য নিরসনে কৃষির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকার কৃষি কাজে নানা ধরনের ভর্তুকি দিচ্ছে। শুধু সার ও বীজ নয়; কৃষি যান্ত্রিকীকরণেও ভর্তুকি দেওয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ