রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের কওমি মাদরাসাগুলো কেন বিদেশি শিক্ষার্থী আকর্ষণে ব্যর্থ? জমিয়তের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা ৬ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি: আমিরে মজলিস ‘চিহ্নিত দুর্বলতা কাটিয়ে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা

‘মাদরাসা-ই আলিয়ার ক্যাম্পাসে অধিদপ্তরের ভবন, ইসলামী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতিমুক্ত নৈতিকতায় সমৃদ্ধ একটি আদর্শ জাতি গঠনে ইসলামী ও মাদরাসা শিক্ষার বিস্তারের পরিবর্তে মাদরাসা ই আলিয়া ঢাকার ক্যাম্পাসকে সঙ্কুচিত করে অধিদপ্তর ভবন নির্মাণ ও পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা বাদ দেয়ার প্রস্তাবকে ইসলামী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলেছেন মাদরাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরাম নেতৃবৃন্দ।

আজ বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ফোরামের আহবায়ক মাওলানা আজিজুল হক মুরাদ এর সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা মোহাম্মদ সুরুজুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মাওঃ কাজী সাইফুদ্দীন, মাওঃ ইসমাইল ফারুক, অধ্যাপক মাওলানা আবদুল হামিদ, মাওঃ গাজী আতাউর রহমান, হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, হাফেজ রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম কবির, মাওঃ মোক্তার হোসেন ও মোঃ জোবায়ের হোসেন।

সভায় মাদরাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরাম নেতৃবৃন্দ বলেন, মাদরাসা ই আলিয়া ঢাকা ২৫০ বছরের ইসলামী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এখন এ প্রতিষ্ঠানের ৪ একর জমি দখলের তৎপরতা নিন্দনীয়।

নেতৃবৃন্দ বলেন, আমরা আশাবাদী ছিলাম বর্তমান সরকার মাদ্রাসা ই আলিয়া ঢাকা কে ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয় এ রুপান্তরিত করে ইসলামী ও মাদরাসা শিক্ষাকে আরো সমৃদ্ধ করবে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে সরকার তা না করে মাদরাসা ও ধর্মীয় শিক্ষাকে সঙ্কুচিত করার দিকে অগ্রসর হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, ২৫০ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে ধ্বংসের কোন ষড়যন্ত্র মাদরাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্ররা মেনে নিবে না।

দেশবাসীকে সাথে নিয়ে মাদরাসা ই আলিয়ার সম্পত্তি দখলসহ ক্যাম্পাসে অধিদপ্তরের ভবন নির্মাণের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ