রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের কওমি মাদরাসাগুলো কেন বিদেশি শিক্ষার্থী আকর্ষণে ব্যর্থ? জমিয়তের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা ৬ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি: আমিরে মজলিস ‘চিহ্নিত দুর্বলতা কাটিয়ে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা

কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ১ ডিগ্রি সেলাসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের আজকের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া মাঘের কনকনে শীত আর হাওয়ায় কাঁপছে রংপুর অঞ্চল। আজ শুক্রবার আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে—উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং তা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে। সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে, আগামী তিন দিন শেষে রাতের তাপমাত্রা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় রাজারহাটে ৬ দশমিক ১ ডিগ্রি সেলাসিয়াস এবং সর্বাধিক তাপমাত্রা কক্সবাজারে ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ