মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৫ দফা দাবিতে এবার বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেশন জট নিরসন ও দ্রুত পরীক্ষা গ্রহণসহ ৫ দফা দাবিতে বরিশলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় নগরীর সিএন্ডবি রোড শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসিব ধ্রুব আহমেদ শাহ মাসুদ ও ওবায়দুল কবির, ৭ম ব্যাচের নেছার রাজন ও তৃনা দেবনাথসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সেশন জট নিরসন ও দ্রুত পরীক্ষা গ্রহণ, সেমিস্টার ফলাফল প্রকাশের পর নম্বর ফর্দ প্রদান, প্রতি বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা ও রিকেট পরীক্ষার ফি সহনীয় মাত্রায় নির্ধারন ও স্বতন্ত্র বোর্ড গঠনসহ ৫ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ