সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

‘নির্বাচনের নামে নাটক ও প্রহসন বাদ দিন, রাজনৈতিক আলোচনার দ্বার উন্মোচন করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন, জনগণ হতাশ, জনগণের দাবি মানতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচনের নামে নাটক ও প্রহসন বাদ দিন। রাজনৈতিক আলোচনার দ্বার উন্মোচন করুন।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে নির্বাচন কমিশন আইন বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য পূর্বে করা আওয়ামী লীগের হরতাল-আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘সরকারি দলে থাকলে বক্তব্য একরম, বিরোধী দলে থাকলে বক্তব্য আরেক রকম। এটা ঠিক নয়।’

নির্বাচন কমিশন আইন নিয়ে তিনি বলেন, আইনের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। এমন আইন করতে হবে যাতে তা নিয়ে প্রশ্ন না উঠে। সার্চ কমিটি গঠনের নামে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সার্চ কমিটিতে কারা অতীতে সদস্য হয়েছিল তা কারও অজানা হয়। কমিটিতে জায়গা পেতে হলে একমাত্র যোগ্যতা- সরকারের অনুগত হতে হবে।

‘বিএনপি ভোট চুরি করতে পারবে না জেনে সংসদে নাচ-গান শুরু করেছে’- আইনমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সংসদ সদস্য হারুন বলেন, আপনি অগ্রজ, আমরা অনুজ। আমরা এখানে আপনার কাছ থেকে শিখবো। আপনি আইনের মানুষ, আইনের ভাষায় কথা বলবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ