সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

মাস্ক পরে কানে ব্যথা হয়? জেনে নিন কার্যকরী চার সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের তাণ্ডবের কারণে আমরা এক নতুন জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠেছি। যেসব অভ্যাস আগে বেখেয়ালেও এড়িয়ে যেতাম কিংবা অতোটা জরুরি মনে হতো না, এখন সেসবই আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে।

মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ছাড়া আমরা এখন বাড়ির বাইরে পা রাখি না। সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন সচেতন মানুষেরা।

এদিকে সারাক্ষণ মাস্ক পরে থাকার কারণে ত্বকে সমস্যা বা কানের পেছন দিকে ব্যথা দেখা দিচ্ছে। বোল্ডস্কাই প্রকাশ করেছে এমন কিছু উপায়ের কথা, যার মাধ্যমে মাস্ক পরেও কানে ব্যথা এড়িয়ে চলা যাবে। চলুন জেনে নেয়া যাক-

নো ইলাস্টিক মাস্ক: করোনা এবং কানের ব্যথা এড়াতে নো এলাস্টিক মাস্ক ব্যবহার করতে পারেন। সাধারণত ইলাস্টিক দেওয়া মাস্ক পরলেই কানে ব্যথা হয়। তাই কানের ব্যথা থেকে দূরে থাকতে নো ইলাস্টিক মাস্ক ব্যবহার করুন।

বরফ: বাইরে থেকে বাড়ি ফেরার পর কানে বরফ লাগান। বরফ দিয়ে ম্যাসাজ করলে ব্যথা অনেকটাই কমে। বরফ লাগানোর পরে কানে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।

ক্লিপ মাস্ক ব্যবহার করুন: মেয়েরা এই কাজটি করতে পারেন। ক্লিপ মাস্ক পরার জন্য সবার আগে চুল বেঁধে নিন, তারপর মাস্ক পরুন। মাস্কের ইলাস্টিক কানে আটকানোর বদলে তা ক্লিপের ভেতর ঢুকিয়ে কানের পেছনের চুলের সঙ্গে আটকে দিন। এতে কানের ওপর ইলাস্টিকের চাপ পড়বে না।

ঘরে তৈরি মাস্ক ব্যবহার: সাধারণত কেনা মাস্ক ব্যবহার করলে কানে ব্যথার সমস্যা বেশি হয়। তাই, কানের ব্যথা কমাতে আপনি ঘরে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করুন। কেনা মাস্কের দড়ি সাধারণত ইলাস্টিকের হয়, যার কারণে কানে ব্যথা এবং লালচেভাব দেখা দেয়। তাই কানের ব্যথা কমাতে ঘরে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ