মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

চট্টগ্রামে ২৪ ঘণ্টায়ই সহস্রাধিক করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোভিড ১৯-এর সংক্রমণ বেড়েই চলেছে। একদিনেই চট্টগ্রামে এক হাজারের বেশি করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। নতুন রোগীদের মধ্যে ৮০৭ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।

শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যে বলা হয়েছে— আগের ২৪ ঘণ্টায় জেলায় মোট এক হাজার ১৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এই সময়ে মারা গেছেন একজন।

দিনে শনাক্তের হার পৌঁছেছে ৩৩ দশমিক ১ শতাংশে। অর্থাৎ প্রতি তিনজনের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, তিন হাজার ৮০ জনের নমুনা পরীক্ষা করে তাদের মধ্যে সহস্রাধিক ব্যক্তির মধ্যে কোভিড শনাক্ত হয়েছে।

-এএ