মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

‘মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকবে যুক্তরাষ্ট্র’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি জোর দিয়ে ঢাকায় বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র নিয়মিত সংলাপ পরিচালনাসহ মানবাধিকার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকতে আগ্রহী। এর পাশাপাশি তিনি ভবিষ্যতে দুই দেশের মধ্যে উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের কথাও বলেন।

বুধবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (বুধবার) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত এসব মন্তব্য করেন।

বৈঠকে তারা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনসহ মানবাধিকারের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন উপায় ও পন্থা নিয়ে আলোচনা করেন।

ড. মোমেন চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং উচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা মিলারকে অবহিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য বাংলাদেশ উন্মুক্ত থাকবে।

তিনি ভ্যাকসিন সহায়তার জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশ এখন পর্যন্ত কোভ্যাক্স কর্মসূচির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৮ মিলিয়ন ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পেয়েছে এবং অদূর ভবিষ্যতে আরও পাবে।

ড. মোমেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে দুই দেশের ঘনিষ্ঠ সম্পৃক্ততার প্রশংসা করেন এবং ২০২১ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরির বাংলাদেশ সফরের কথা আনন্দের সাথে স্মরণ করেন।

মহামারি পরিস্থিতির কারণে দুই সরকারের মধ্যে অনেক যোগাযোগ সশরীরে হতে পারেনি উল্লেখ করে, উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করে যে, আগামী মাসগুলেতে বেশ কয়েকটি সংলাপ এবং সফর অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে তার সফরে সহযোগিতার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। এটি ছিল বাইডেন প্রশাসনের কার্যভার গ্রহণের পর মার্কিন রাজধানীতে কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। এছাড়া ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাà