মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আগামীকাল থেকে শুরু হচ্ছে টেকনাফ জামিয়ার ২দিন ব্যাপী বার্ষিক সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ>

টেকনাফ থানার অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়ার ২দিন ব্যাপী ৭৮ তম বার্ষিক সভা ১৬-১৭ জানুয়ারি ২০২২ রোজ রবি ও সোমবার জামেয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

দুইদিন ব্যাপী বার্ষিক সভার ২য় দিন হেফজ বিভাগের পবিত্র কুরআন সমাপ্তকারী ‘হাফেজ’গণদের আনুষ্ঠানিকভাবে দস্তারবন্দী ও অন্যান্য বিভাগে কৃতিত্ব অর্জনকারীদেরকে পুরষ্কার দেয়া হবে।

জামিয়ার প্রধান পরিচালক, একাধিক গ্রন্থ প্রণেতা আর্ন্তজাতিক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক সাগরদেশ ও মাসিক আল-আবরার পত্রিকার প্রধান সম্পাদক আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফীক্ব, উক্ত তথ্য নিশ্চিত করে জানান, করোনা পরিস্থিতি সামনে রেখে সরকারের ১১ দফা বিধিনিষেধ থাকায় এবারের বার্ষিক সভা খোলা মাঠ পুর্ব নির্ধারিত স্থান (টেকনাফ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ) এর পরিবর্তে পূর্ণ বিধিনিষেধ মেনে জামিয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, এবারের বার্ষিক সভার প্রথম দিন ১৬ জানুয়ারী (রবিবার) বয়ান করবেন, আল্লামা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী ঢাকা, হযরত মাওলানা আব্দুল হক রামু-কক্সবাজার, হযরত মাওলানা রফিক উল্লাহ উখিয়া কক্সবাজার, হযরত মাওলানা হাবিবুল ওয়াহেদ রাজঘাটা চট্টগ্রাম, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাতকানিয়া চট্টগ্রাম।

সমাপনী দিন ১৭ জানুয়ারী (সোমবার) শায়খুল হাদীস আল্লামা আবদুল হালিম বুখারী (পটিয়া), বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় বক্তা
মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা বরিশাল) হযরত মাওলানা ওবাইদুল্লাহ হামজা পটিয়া চট্টগ্রাম, হযরত মাওলানা সাঈদুল আলম আরমানি রাজঘাটা চট্টগ্রাম, হযরত মাওলানা কাজী আখতার হোসেন পটিয়া চট্টগ্রাম প্রমুখ কুরআন-হাদীসের আলোকে গুরুত্বপুর্ণ তকরীর পেশ করবেন।

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মহতী মাহফিলের সার্বিক সফলতা ও সার্থকতার জন্য তিনি সকল মহলের আন্তরিক দু’য়া কামনা করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ