বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

আমীর খসরুর বক্তব্যের সময় ভেঙে পড়ল বিএনপির সভামঞ্চ, আহত শীর্ষ নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ চলছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে যান নেতাকর্মীরা।

বুধবার বেলা ১১টার পর চট্টগ্রামের কর্ণফুলী সিডিএ আবাসিক মাঠে মিছিল নিয়ে সমবেত হতে শুরু করেন নেতাকর্মীরা। এর পরই এ ঘটনা ঘটে। এতে আহত নেতকর্মীদের উদ্ধার করা হয়।

সমাবেশের শুরুতে বিএনপি নেতারা গণআন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক।

মহানগর বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, আমরা সমাবেশের অনুমতি পেয়েছি মঙ্গলবার রাত ১২টার দিকে। বুধবার সঠিক সময় সমাবেশও শুরু হয়। তবে সমাবেশ মঞ্চে বেশি নেতাকর্মী ওঠেপড়ে। এতেই মঞ্চটি একটু দেবে গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ