বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

হবিগঞ্জে মাজারের ওরসে হামলা: নিহত ১, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার আশেড়া গ্রামে পাঁচ পীরের মাজারের ওরসে দুর্বৃত্তদের হামলায় আফজাল চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দিবাগত মধ্য রাতে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার সদর উপজেলার আশেড়া গ্রামে পাঁচ পীরের মাজারে বাৎসরিক ওরস ছিল। এ উপলক্ষে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার ভক্ত মেলা প্রাঙ্গণে জড়ো হয়। রাত প্রায় দেড়টার দিকে একই গ্রামের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওরসে হামলা চালায়।

এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ফান্দ্রাইল গ্রামের জামাল মিয়া চৌধুরীর ছেলে আফজাল চৌধুরী। এছাড়াও আরও আহত হন কমপক্ষে ২০ জন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর মডেল থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজ সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ