মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

রোহিঙ্গা শিবিরে দুই ঘণ্টার আগুনে পুড়ল ১২০০ বসতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা (ক্যাম্প-১৬) রোহিঙ্গা শিবিরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘণ্টা ধরে আগুনে পুড়ে গেছে অন্তত ১ হাজার ২০০টি বসতি।

ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বেসরকারি স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে রাত আটটা পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তাদের বিভিন্ন কেন্দ্রে সরিয়ে আনা হচ্ছে।

পুলিশ জানায়, গত বছর ২২ মার্চ উখিয়ার বালুখালীসহ ৫টি আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ হাজারের বেশি রোহিঙ্গা বসতি পুড়ে ছাই হয়। এ সময় মৃত্যু হয় ৬ শিশুসহ অন্তত ১১ জন রোহিঙ্গার। আহত হয় প্রায় ৪৫০ জন। গৃহহীন হয়েছিল ৪৫ হাজার মানুষ।

সর্বশেষ ২ জানুয়ারি উখিয়ার কুতুপালং ক্যাম্পের ২০ নম্বর ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি করোনা আইসোলেশন সেন্টার পুড়ে যায়। একাধিক পাহাড়ের ঢালুতে গড়ে ওঠা ঘনবসতির এই রোহিঙ্গা শিবিরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও নিরাপদ বসবাস নিশ্চিত করা যায়নি বলে দাবি রোহিঙ্গা নেতাদের। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়েনের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের বি/১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলীর ঘরে গ্যাসের চুল্লি থেকেই আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুন চারদিকের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এপিবিএন, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুনে পুড়েছে প্রায় ১ হাজার ২০০টি বসতি।

গুনে পুড়েছে রোহিঙ্গা নারী সাখিনা বেগমের (৪৫) পলিথিন আর বাঁশের তৈরি ঝুপড়ি বসতি। এখন তিনি তিন সন্তান নিয়ে পাশের পাহাড়ের ঢালুর এক আত্মীয়ের বাসার অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, মুহূর্তের মধ্যে আগুন তাঁর বসতিতে ছড়িয়ে পড়ে। ঘর থেকে সন্তানদের নিয়ে কোনোমতে দূরে সরে প্রাণ রক্ষা করেছেন। কিন্তু ঘরে খাবারদাবার, জামাকাপড়, টাকাপয়সা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।