মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

নির্বাচনের ভূমিকা নিয়ে শামীম ওসমানের সংবাদ সম্মেলন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমানের ভূমিকা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার পরও তিনি কোনো কথা বলেননি। তবে, এ নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন শামীম ওসমান।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী শুরু থেকেই অভিযোগ করছেন সংসদ সদস্য শামীম ওসমান স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাভোকেট তৈমুর আলম খন্দকারের হয়ে কাজ করছেন। আওয়ামী লীগ নেতা শামীম ওসমান নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর বিপক্ষেই অবস্থান নিয়েছেন বলেও অভিযোগ করেন সেলিনা হায়ৎ আইভী।

এসব বিষয়ে শামীম ওসমান তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া না জানিয়ে বলেছেন, সোমবার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। আলোচিত এ রাজনীতিক জানান, যা বলার তিনি সংবাদ সম্মেলনেই বলবেন।

এর আগে, গতকাল শনিবার নির্বাচনি প্রচারণার সময় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী শামীম ওসমানকে গডফাদার হিসেবে আখ্যায়িত করেন। বলেন, শামীম ওসমান বন্দর এলাকায় তৈমুর আলম খন্দকারের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন। এরপর, আজ রবিবার বন্দর এলাকায় নির্বাচনি প্রচারণায় নিজ দলের সংসদ সদস্য শামীম ওসমানের সমালোচনা করে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, 'শামীম ওসমান নৌকার বিপক্ষে গিয়ে প্রধানমন্ত্রীর বিপক্ষেই অবস্থা নিয়েছেন।'

যেখানে প্রধানমন্ত্রী সব সময় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর রাখছেন সেখানে শামীম ওসমান দলীয় এমপি হিসেবে কোনও সহযোগিতা করছেন না। এটা বিরোধীতা করার নামান্তর। বলেন, শামীম ওসমান, সেলিম ওসমান এবং রাজাকার পুত্র কাজল তার বিরুদ্ধে নির্বাচনে কাজ করছেন। কিন্তু, এতে সমস্যা নেই, আমি তাদের বিরুদ্ধেই দৌঁড়াচ্ছি। কিন্তু, এত মন্তব্য ও সমালোচনার পরও কোনও প্রতিক্রিয়া জানাননি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

-এটি