রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

ওমিক্রন শনাক্তের পর পুরো শহরে গণপরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রনে সারা বিশ্ব এখন উদ্বিগ্ন। অতি সংক্রামক ওমিক্রন তাণ্ডব চালাচ্ছে চীনেও। সম্প্রতি দেশটির তিয়ানজিনে দুইজনের ওমিক্রন শনাক্ত হওয়ায় শহরটির সবাইকে গণপরীক্ষার আওতায় আনা হয়েছে।

এপি’র খবরে বলা হয়েছে, চীনের বন্দর নগরী তিনজিয়ানের একটি স্কুলের ৮ থেকে ১৪ বছরের ১৫ শিক্ষার্থী করোনায় সংক্রমিত। এছাড়া ওই প্রতিষ্ঠানের এক কর্মীসহ চার অভিভাবকও সংক্রমিত।

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে চীনে বসতে যাচ্ছে শীতকালীন বেইজিং অলিম্পিক ২০২২। অলিম্পিকের আসরকে কেন্দ্র করে করোনা শূন্যের কোটায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তিয়ানজিনে এক কোটি ৪০ লাখ মানুষের বাস। কিছুদিন আগে শহরটিতে ২০ শিশু ও প্রাপ্ত বয়স্কের করোনা পজেটিভ ফলাফল আসে।

এদের মধ্যে দুই শিশুর শরীরে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। এ কারণে রোববার (৯ জানুয়ারি) পুরো শহরের বাসিন্দাদের গণপরীক্ষার আওতায় আনা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ