মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার খুলনা বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ সিলেটে ইরানের বক্তব্যের নিন্দা পীর সাহেব দেওনার, ১১ দল থেকে বহিষ্কারের দাবি নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু পারিবারিক বন্ধন রক্ষায় সম্মিলিত ভূমিকা জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি ‘শাপলা চত্বর মামলায় অভিযোগ দাখিল ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক’ ফরজ নামাজের পর রাসুলুল্লাহ (সা.) যেসব দোয়া পড়তেন কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’

আবারো উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া, কক্সবাজারের ফায়ার সার্ভিসের ৮-১০টি ইউনিট।

আজ রোববার (৯জানুয়ারি) বিকেল ৫টার দিকে উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে।এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত বছরের ২৩ মার্চ উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন মারা গিয়েছিল। সেই আগুনে ক্যাম্পের ৯ হাজার ৩০০ পরিবারের আনুমানিক ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) তাজউদ্দিন ঘটনাস্থলে আছেন বলে জানান। ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে কর্মরত নাসিন উদ্দিন বলেন, ক্যাম্পের বি-ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ