সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

জাবিতে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সশরীরে ক্লাস বন্ধসহ সকল ধরণের জনসমাগম নিষিদ্ধ করার সিন্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক শেখ মনজুরুল ইসলাম।

তিনি বলেন, দেশব্যাপী করোনার প্রকোপ বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার জনসমাবেশ বন্ধ থাকবে। সশরীরে ক্লাসের পরিবর্তনে অনলাইনে ক্লাস চালু থাকবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, প্রতিটি হলে হলে আইসোলেশানের ব্যবস্থা করা হবে। চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাস গুলো স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে রেফারেন্স নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একশ' টাকায় করোনা পরীক্ষা করা হবে।

গত কয়েকদিনে বিশ্ববিদ্যালয়ের 'পুরাতন কলা ও মানবীকি অনুষদ' এবং 'গনিত ও পদার্থবিজ্ঞান অনুষদ' এর কয়েকজন শিক্ষক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ায় ৪ঠা জানুয়ারি রাতে হল প্রভোস্ট ও ডিনদের মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা হয়। ওই আলোচনার প্রেক্ষিতে গতরাতে প্রশাসনিক সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ১১ই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেয়া হলেও ২১শে অক্টোবর থেকে অনলাইন-অনসাইট মাধ্যমে শুরু হয় ক্লাস পরীক্ষা।।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ