বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

তালিবান গোয়েন্দা সংস্থার অভিযানে ৩ হাজার লিটার মদ খালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের একদল গোয়েন্দা কর্মকর্তা জব্দ করার পর প্রায় তিন হাজার লিটার মদ কাবুলের একটি খালে ফেলে দিয়েছেন।

রোববার আফগান গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এসব কথা জানানো হয়। মদ বিক্রির ওপর তালেবান সরকার অভিযান চালাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির।

আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (জিডিআই) থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, রাজধানী কাবুলে অভিযান চালিয়ে জব্দ করার পর গোয়েন্দা কর্মকর্তারা সেসব মদ একটি খালে ফেলে দিচ্ছেন।

রোববার টুইটারে পোস্ট হওয়া গোয়েন্দা সংস্থার ভিডিও ফুটেজে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘মদ তৈরি ও বিক্রি থেকে অবশ্যই মুসলমানদের বিরত থাকতে হবে।’

কখন অভিযান চালানো হয়েছে অথবা কখন জব্দকৃত মদ নষ্ট করা হয় সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে গোয়েন্দা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় গোয়েন্দা কর্মকর্তা তিনজন মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছেন।

এর আগের সরকারগুলোর সময়েও আফগানিস্তানে মদপান ও বিক্রি নিষিদ্ধ ছিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ