আওয়ার ইসলাম ডেস্ক: বদলে গেছে পৃথিবীর হালচাল। করোনায় পাল্টে গেছে অনেক কিছু। যুদ্ধ, রাজনীতি, কূটনীতি, ক্ষমতার পালাবদল, শত্রুর-মিত্রে পরিণত কিংবা মিত্রের শত্রুতা ছাপিয়ে সর্বাধিক আলোচিত বিষয় করোনার প্রকোপ নিয়ন্ত্রণ ও টিকার ডোজ। এই বাইরেও বিশ্বে নানা ঘটনা নাড়া দিয়েছে বিশ্বাবাসীকে।
মুসলিম বিশ্বের জন্যও ২০২১ ছিল ঘটনাবহুল। নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয় বছরটি। এ বছর সংঘটিত ইসলাম ও মুসলিম বিশ্বের তাৎপর্যপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হলো-
দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরে হজ
এ বছরের ১৮ থেকে ২২ জুলাই করোনাকালে দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরে হজ সম্পন্ন হয়েছে। এতে ১৫০টি দেশের ১৮ থেকে ৬৫ বছর বয়সীরা অংশ নেন। অনলাইনে সাড়ে পাঁচ লাখ আবেদনের মধ্যে প্রায় ৬০ হাজার হাজি নির্বাচন করা হয়। তবে ২০২০ সালের মতো এ বছরও কোনো হজযাত্রী করোনায় আক্রান্ত হননি।
প্রথমবার মক্কা ও মদিনায় নারী নিরাপত্তাকর্মী নিয়োগ
প্রথমবার মক্কা ও মদিনায় নারী নিরাপত্তাকর্মী নিয়োগ এ বছর প্রথমবারের মতো নারী হজযাত্রী ও মুসল্লিদের নিরাপত্তায় নারী সৈনিক নিয়োগ দিয়েছে সৌদি আরব। এর আগে রিয়াদের কিং ফাহাদ সিকিউরিটি কলেজে নারী সৈনিক নিয়োগ ও প্রশিক্ষণের ঘোষণা দেওয়া হয়। এরপর প্রথমবারের মতো পবিত্র মসজিদে নববিতে ৯৯ জন নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের শীর্ষ পদেও উচ্চশিক্ষিত একাধিক নারীকে নিয়োগ দেওয়া হয়।
তাকসিম স্কয়ারে মসজিদ উদ্বোধন
তাকসিম স্কয়ারে মসজিদ উদ্বোধন এ বছরের ২৮ মে তুরস্কের বিখ্যাত তাকসিম স্কয়ারে নবনির্মিত মসজিদ উদ্বোধন করা হয়। নির্মাণ পরিকল্পনার দীর্ঘ ৭০ বছর পর জুমার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তুরস্কের জাতীয় আন্দোলনগুলোর সঙ্গে জড়িত এই স্কয়ারে নির্মিত এ মসজিদে একসঙ্গে চার হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
নারী মুহাদ্দিসদের জীবনীমূলক গ্রন্থ প্রকাশ এ বছরের শুরুতে ইসলামের ইতিহাসের ১০ হাজারের বেশি নারী হাদিস বিশেষজ্ঞের জীবনী নিয়ে ৪৩ খণ্ডের এই ঐতিহাসিক গ্রন্থ প্রকাশ করে সৌদিভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান দারুল মিনহাজ। দীর্ঘ ১৫ বছরের গবেষণার পর ‘আল ওয়াফা বি আসমাইন নিসা’ নামের সুবিশাল à¦