মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

তালেবানকে রাজনৈতিক সমর্থন দেওয়ার ঘোষণা মাওলানা ফজলুর রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারকে রাজনৈতিক সমর্থন দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের বিরোধী দলীয় নেতা এবং জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি এমন সময় এই সমর্থনের কথা জানালেন যখন ইমরান খানের সরকার এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মধ্যে দ্বন্দ্ব চলছে।

ডনের বরাত দিয়ে বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, জেইউআই-এফ ছাড়াও পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টরও (পিডিএম) প্রধান এই ফজলুর রেহমান। আফগান শিক্ষামন্ত্রী মোল্লা আব্দুল বাকি হাক্কানি তাকে আঞ্চলিক রাজনীতি নিয়ে আলোচনা করতে নিজ বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে আলোচনাকালে তিনি এই সমর্থন জানান।

আলোচনাকালে ফজলুর রহমান আফগান মন্ত্রীকে বলেন, ‘(ইসলামি শরীয়া) নীতির ওপর ভিত্তি করে চলা এবং সংগ্রাম ইসলামিক এমিরেটের সাফল্যের দিকে পরিচালিত করেছে।’ এসময় ইসলামিক আমিরাত আফগানিস্তান সরকারকে মেনে নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জেইউআই-এফ’র এই নেতা।

এর আগে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ৫৭ সদস্যের অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছিল পাকিস্তান।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পরই দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান। শুরু থেকেই নানাভাবে সহায়তা করার অভিযোগ ছিল পাকিস্তানের বিরুদ্ধে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ