সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

মাইয়্যেতের নখ চুল কর্তনের বিধান কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি শিহাবুদ্দীন মিয়াজি।।

মৃত ব্যক্তির নখ, চুল, ইত্যাদি বড় থাকলেও তা কাটা যাবে না। এমনকি মৃতের শরীরে কোন ধরনের সাজসজ্জা বা চুলে সিঁথি করতেও নিষেধ করা হয়েছে। তাই মৃতের নখ, চুল বড় থাকলেও তা না কেটে ঐ অবস্থায় তাকে দাফন করতে হবে।

ইবনে সীরীন রহ. থেকে বর্ণিত, তিনি মৃতের নাভীর নিচের পশম এবং নখ কাটা অপছন্দ করতেন এবং বলতেন, অসুস্থ ব্যক্তির পরিবারের কর্তব্য হলো, মৃত্যুর পূর্বে অসুস্থ অবস্থায় তা পরিস্কার করে ফেলা। (মুসান্নাফে ইবনে আবী শায়বা ৭/ ১৩৯ .শরহুল মুনইয়াহ্ ৫৭৯, আদ্দুররুল মুখতার ২/ ১৯৮, আল বাহরুর রায়েক ২/১৭৩ ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৮.)

ইমাম মুহাম্মাদ রহ. বলেন, মাইয়্যেতের মাথা চিরুনী করা বা সিথি কাটা, তার চুল কিংবা নখ কাটা আমরা সমীচীন মনে করি না। (জায়েজ নয়) আর এটাই ইমাম আবু হানীফার সিদ্ধান্ত। কিতাবুল আছার (হাদীস নং২২৭)

আল্লাহ রাববুল আলামীন কুরআনে কারীমে ইরশাদ করেন- كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমাদের মৃত্যু প্রস্তুতি নেয়া দরকার।

লেখক: ইফতা, জামেআ হাকীমুল উম্মত ঢালকানগর ঢাকা। মুহতামিম, মাদরাসা দারুল উলূম চাঁদপুর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ