মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

ভোটকেন্দ্রে গোলাম রাব্বানীকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। রোববার বিকাল ৩টার দিকে মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মামার পক্ষে বেশ কিছু দিন ধরেই তিনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

রোববার ভোটগ্রহণ চলাকালীন ৭নং ওয়ার্ডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেয়ার চেষ্টা করছে। এ খবর শুনে গোলাম রাব্বানী সেখানে গেলে মোশারফ মোল্লার ছেলে তার উপর চড়াও হয়। এক পর্যায়ে গোলাম রাব্বানীকে ছুরি গিয়ে কোপ দেয়। এ সময় রাব্বানী ফিরাতে গেলে তার ডান হাতের দুইটি আঙ্গুল কেটে যায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ ঘটনায় উভয় পক্ষের আরও ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা গোলাম রাব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে রাব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ বলছে লিখিত দিলে ব্যবস্থা নেয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ