সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮


আদর্শ স্ত্রী হওয়ার উপায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী ওমর ফারুক খান।। আল্লাহপাক মানুষ সৃষ্টি করেছেন। তাদেরকে জোড়ায় জোড়ায় বিভক্ত করে দিয়েছেন। নারী পুরুষের এই জোড়া আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। অনেকে তার ইচ্ছামতো করে জীবন সঙ্গী নির্ধারণ করতে চায় কিন্তু সেটা করতে পারে না। কেননা মহান আল্লাহ তার জীবন সঙ্গী হিসেবে পছন্দের সেই নারীকে নির্ধারণ করে রাখেননি।

ইসলাম স্বামী ও স্ত্রী উভয়কেই দিয়েছে ভিন্ন ভিন্ন মর্যাদা। একটি হাদিসে আমাদের রাসূল (সা.) বলেছেন, ‘সর্বোত্তম পুরুষ সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, আমি আমার স্ত্রীর কাছে সর্বোত্তম ব্যক্তি’। আরও একটি হাদিসে এমনও আছে যে, ‘স্বামীই হচ্ছে স্ত্রীর জান্নাতের চাবি। সুতরাং ইসলাম স্বামী ও স্ত্রী উভয়কে দিয়েছে সম্মান ও মর্যাদা’। একজন স্ত্রী স্বামীর কাছে কিভাবে উত্তম স্ত্রী হতে পারবেন এমন ১০ টি ইসলামী টিপস উল্লেখ করা হলো-

১. দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহ মহানের কাছে দোয়া করা- স্ত্রীর প্রথম কর্তব্য হলো দোয়া করা। আসলে আমাদের জীবনের সকল ভালো বিষয়গুলোই হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহকে আমাদের ভুলে গেলে চলবে না। আল্লাহই পারেন আমাদের দুনিয়ার বৈবাহিক জীবনে সফলতা দান করতে। এজন্য একজন স্ত্রীকে অবশ্যই আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হবে- হে আল্লাহ! আপনি আমাদের বৈবাহিক জীবনকে উত্তম রূপে যাপন করার তাওফিক দান করুন এবং আমাদেরকে জান্নাত দান করুন।

২. স্বামীর কথা শোনা এবং তার আনুগত্য করা- স্ত্রীর কর্তব্য স্বামীর আনুগত্য করা। কেননা স্বামীই হচ্ছে ঘরের কর্তা সুতরাং তাকে তার প্রাপ্য সম্মান ও অধিকার দেওয়াই হচ্ছে একজন আদর্শ স্ত্রীর কর্তব্য।

৩. স্বামীকে সব সময় খুশি রাখার চেষ্টা করা- স্বামীকে সব সময় খুশি রাখা। হাদিসের‌ ভাষ্য হলো- স্বামীই হচ্ছে স্ত্রীর জান্নাতের চাবি। আমাদের মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেন, ‘কোন নারী যদি এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার ওপর সন্তুষ্ট তাহলে সে জান্নাতে যাবে’। সুতরাং একজন আদর্শ স্ত্রীর সব সময়ের কামনা হবে স্বামীকে সন্তুষ্ট রাখা।

৪. ঝগড়া এবং সব ধরনের রাগারাগি করা থেকে বিরত থাকা- কারণ ছোট একটি রাগারাগি হতে পারে স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্বের কারণ। হয়তো স্ত্রীর কোনো দোষ নেই, এমনকি স্ত্রী কোনো দোষ করেনি। তবুও স্ত্রীর উচিত হবে, সরি বলে পরিস্থিতিকে অনুকূলে নিয়ে আসা। নিজেদের মাঝের কোনো বিষয়ে প্রতিবাদ না করা। কেননা প্রতিবাদ করলেই মূলত দ্বন্দ্বের সৃষ্টি হয়। এমন পরিস্থিতির সূচনাতেই যদি স্ত্রী বলে à