শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় তিনজন শিক্ষার্থী নিহত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার অঙ্গরাজ্যের অক্সফোর্ড শহরের অক্সফোর্ড হাই স্কুলে এ হামলার ঘটনায় আহত হয়েছেন এক শিক্ষকসহ আরও ছয়জন।

হামলার ঘটনার পর স্থানীয় পুলিশ প্রসাশনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়, হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়েছে। খবর এএফপির।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরের পর জরুরি সহায়তা নম্বরে শতাধিক ফোনকল আসে। জানানো হয়, প্রায় পাঁচ মিনিট ধরে ১৫ থেকে ২০টি গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রথম ফোনকল পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ওই বন্দুকধারীকে আটক করা হয়।

আটকের সময় ওই কিশোর কোনো বাধা দেয়নি বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হামলার কারণ সম্পর্কেও কোনো তথ্য দেয়নি সে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ