সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

আল্লামা নুরুল ইসলাম ছিলেন দুঃসময়ে উম্মাহর বিচক্ষণ কাণ্ডারী: ইউকে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ নাঈম আহমদ: লন্ডন থেকে> হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওত বাংলাদেশ এর কেন্দ্রীয় আমীর আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামী রাহঃ'র ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে র উদ্যোগে লন্ডনের মারকাজুল উলূম মাদ্রাসা মিলনায়তনে তাৎক্ষণিক দোয়া মাহফিল আয়োজন করা হয়।

গত (২৯ নভেম্বর) সোমবার আয়োজিত এ সভায় তেলাওয়াতে কোরআন শরীফের মাধ্যমে মরহুম আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামী রাহঃ'র জন্য ঈসালে সওয়াবের এহতেমাম করা হয়। দোয়া মাহফিলে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে নেতৃবৃন্দ তাঁদের অভিব্যক্তি সূচক ও স্মৃতি চারণ মূলক বক্তব্যে বলেন হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামী দুঃসময়ে উম্মাহর বিচক্ষণ কান্ডারীর ভূমিকা অত্যন্ত হেকমত, সাহসিকতা ও সচেতনতার সাথে পালন করে গেছেন।

তিনি নিজের স্বাস্থ্যগত কঠিন অবস্থার ন্যূনতম কোন তোয়াক্কা না করে তাঁর জীবনের শেষ বক্তব্যেও কারাবন্দী উলামায়ে কেরামের মুক্তি দাবি করে নিষ্টাপূর্ণ নেতৃত্বের মে বিরল উদাহরণ স্থাপন করে গেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামীকে উম্মাহর সত্যিকার দরদী অভিভাবক আখ্যায়িত করে তাঁর ঐতিহাসিক দ্বিনী ও জাতীয় অবদান কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ তামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামীর বর্ণাঢ্য জীবন, ওয়াজ নসীহত ও তাফসীরের মাধ্যমে দেশের আনাচে কানাচে ইসলাম প্রচার, অসাধারণ প্রতিভা, বহুমাত্রিক যোগ্যতা, মার্জিত চরিত্র এবং বিগলিত হৃদয়ের অশ্রু বিজড়িত উম্মাহর কল্যান চিন্তা ইত্যাদি খেদমত ও গুণাবলী সম্পর্কে হৃদয়গ্রাহী আলোচনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে র সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম। অন্যান্যের মধ্যে মরহুম আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামীর স্মৃতি চারণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে র কোষাধ্যক্ষ হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজহার বিন নুর , ইউকে জমিয়তের সহকারী ট্রেজারার মুফতী মুতাহির সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়া উদ্দিন, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ। সদস্য