শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

ওমিক্রন: নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান দক্ষিণ আফ্রিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রন ইস্যুতে দক্ষিণ আফ্রিকার ওপর বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। একইসঙ্গে ধরনটি মোকাবিলায় তার সরকার পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকেই ব্যাপকভাবে আলোচিত দক্ষিণ আফ্রিকা। ভাইরাসের এই ভ্যারিয়েন্ট দেখা দেওয়ায় আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞায় নতুন করে নানা বিড়ম্বনায় পড়েছে দেশটির সরকার।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় মর্মাহত দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নিষেধাজ্ঞা দেওয়ায় বিশ্ব নেতাদের তীব্র সমালোচনা করেন তিনি। একইসঙ্গে এই সিদ্ধান্তকে অমানবিক আখ্যায়িত করে তা প্রত্যাহারের অনুরোধ জানান রামাফোসা।

তিনি বলেন, আমাদের প্রতিবেশিসহ আন্তর্জাতিক দেশগুলোকে অনুরোধ করবো তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে। এমন সিদ্ধান্ত আমাদেরকে আরও পেছনে নিয়ে যেতে পারে। এটা একদম অযৌক্তিক।

এদিন ওমিক্রন মোকাবিলার প্রস্তুতির উপর গুরুত্ব দিয়ে আতংকিত না হবার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট। একইসঙ্গে ভ্যাক্সিনের বুস্টার ডোজ নেওয়ার অনুরোধ জানান তিনি।

মহামারির নতুন ধরনটি প্রতিরোধে লকডাউন লেভেল এক এ সীমাবদ্ধ রেখে স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্ব দিয়েছে দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে পাবলিক সমাগম এড়িয়ে চলার পরামর্শসহ মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় দেশের সকল জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওয়ায় আনতে কার্যকরী পদক্ষেপসহ ভ্যাকসিন গ্রহীতাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ