শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার

স্টেডিয়ামের পাশে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম নগরীর সাগরিকা শিল্পাঞ্চলের রাসায়নিক গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগে। এ সময় বিস্ফোরণের প্রচণ্ড শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

আশপাশের কারখানায় কর্মরত শ্রমিকদের ভয়ে কারখানা থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। পরে আরও ৬টি ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, প্রাথমিক অবস্থায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল। সেগুলোর বৈধ কাগজ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ