শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার

নতুন গ্যাস অনুসন্ধানে নামছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৩ সালের গ্রীষ্মে তুরস্কের নতুন গ্যাস অনুসন্ধানকারী জাহাজ কার্যক্রম শুরু করবে, জানিয়েছেন দেশটির জ্বালানি এবং প্রাকৃতিক সম্পদমন্ত্রী ফাতিহ দোনমেজ।

বৃহস্পতিবার তুরস্কের মন্ত্রী এ তথ্য জানান। খবর হুররিয়াত ডেইলি নিউজের।

ফাতিহ দোনমেজ বলেন, তুরস্কের চতুর্থ অনুসন্ধান জাহাজ অনুসন্ধান কার্যক্রম শুরু করবে আগামী গ্রীষ্মে। নতুন এ অনুসন্ধান জাহাজ সমুদ্রে কঠিন পরিস্থিতিতেও নিজের কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। এটি চলতি বসন্তে বহরে যোগ দেবে।

গত বছর তুরস্কের তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ কৃষ্ণ সাগরের পশ্চিমাঞ্চলে ৪০৫ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছিল। এটি ছিল তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার।

এর পর কৃষ্ণ সাগরে আরও ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার করে তুরস্ক। এ নিয়ে কৃষ্ণ সাগর এলাকায় তুরস্কের গ্যাস আবিষ্কারের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪০ বিলিয়ান ঘনমিটারে।

তুরস্ক তার তিনটি অনুসন্ধানকারী জাহাজের দুটি ফাতিহ এবং কানুনি তেল-গ্যাস খোঁজার কাজে গতি আনার জন্য ব্যবহার করেছে। এ তিনটির সঙ্গে নতুন অনুসন্ধানকারী জাহাজ যোগ হলে দেশেটির গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরও গতি পাবে এতে কোনো সন্দেহ নেই।

তুরস্ক তেল-গ্যাসের চাহিদা মেটায় রাশিয়া, আজারবাইজান, যুক্তরাষ্ট্র, ইরান, নাইজেরিয়া ও আলজেরিয়ার কাছ থেকে আমদানির মাধ্যমে। আর এলএনজি আমদানি করে কাতার থেকে। গতবছর ৪৮.১ বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করে তুরস্ক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ