রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


চরমোনাই’র অগ্রহায়ণ মাহফিল ০৮, ০৯, ১০ ডিসেম্বর, নির্দেশনা প্রকাশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চরমোনাই’র ২০২১ ইং-এর অগ্রহায়ণ মাহফিল উপলক্ষ্যে বিশেষ দিক-নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ মুজাহিদ কমিটি।

বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল খন্দকার গোলাম মাওলা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আগামী ২৩, ২৪, ২৫ অগ্রহায়ণ ১৪২৮ বাংলা, মোতাবেক ০৮, ০৯, ১০ ডিসেম্বর ২০২১ ইংরেজি রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার চরমোনাই’র বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

এ বছর চরমোনাই’র অগ্রহায়ণের মাহফিল উপলক্ষে দেশ-বিদেশের বহু ওলামা-মাশায়েখ, বুদ্ধিজীবি ও উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ চরমোনাই’র মাহফিলে উপস্থিত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এছাড়া দেশের সর্বস্তরের ইসলামপ্রিয় তৌহিদী জনতার আসন্ন মাহফিলে ব্যাপক অংশগ্রহণের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় মাহফিলের শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে নিম্নোক্ত দিক-নির্দেশনা প্রদান করা হলো:

১. মাহফিলে আসার প্রস্তুতি ও মাঠে প্রবেশের নির্ধারিত সময়: মুজাহিদগণ এলাকা বা হালকা ভিত্তিক কাফেলা তৈরি করবেন। কাফেলায় একজন আমীর থাকবেন। তিনি কাফেলার সকল সদস্যের মোবাইল নম্বরসহ নাম তালিকাভূক্ত করবেন এবং চার দিনের সফরের প্রয়োজনীয় অর্থ ও সামানা সংগ্রহের কাজ তদারকি করবেন। মাহফিল শুরু হওয়ার তিন দিনের পূর্বে চরমোনাই ময়দানে আসা ও অবস্থান গ্রহণ সম্পূর্ণ নিষেধ। মাহফিল মাঠে প্রয়োজনের অতিরিক্ত জায়গা দখল করে রাখা যাবে না। যদি কেউ একা এসে থাকেন তাহলে একজনের জায়গা নিবেন। একাধিক ব্যক্তি এসে থাকলে যতজন আসবেন ততজনের জায়গা নিবেন। কোনো অবস্থাতেই কাফেলার জন্য আগে এসে জায়গা রাখা যাবে না।

২. মাহফিলে যারা সড়ক পথে গাড়ি যোগে আসবেন তাদের করণীয়: সময় হাতে থাকতেই কাফেলার সামানা প্রস্তুত করে নিতে হবে। যাতায়াতের জন্য গাড়ি রিজার্ভ করে রাখতে হবে। গাড়িতে ধারণ ¶মতার অতিরিক্ত কোনো যাত্রি যেন না নেয়া হয় সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যাত্রাপথে কোনো সাথী অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চরমোনাই বিশ্বাসের হাট ব্রিজের পশ্চিম পার্শ্বে মাহফিলের গাড়ি পার্কিংয়ের জন্য সু-ব্যবস্থা করা হয়েছে।

পার্কিংয়ের দায়িত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের দিক-নিà