রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ধর্মীয় পরিচয় অক্ষুণ্ন রাখতে রুখতে হবে সাংস্কৃতিক আগ্রাসন: রাহমানী বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী! পাঁচ হিজাবি নারীর যুক্তরাষ্ট্র জয়! পোশাকশ্রমিকদের মানসম্মত জীবনযাপনের উপযোগী মজুরি দিন: পীর সাহেব চরমোনাই আস-সুন্নাহয় ইসলামিক স্কলার শায়খ আব্দুল কাইয়ূমের নাসিহা প্রোগ্রাম শনিবার এক যুগ পর মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু লন্ডনে আল্লামা কাশ্মীরির নাতির সান্নিধ্যে রমজানে ১১ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ২৩৩৩ হাম্মাদ (রহ.)-এর মজলিসে শিক্ষকের সান্নিধ্য 

স্বাস্থ্যের নথি গায়েব: ৪ কর্মচারীকে বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ ১৭টি নথি গায়েব হওয়ার ঘটনায় বিভাগের চারজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

সচিব মো. আলী নূর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের চার কর্মচারীকে চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। চিহ্নিত চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ওই চার কর্মচারী হলেন- ক্রয় ও সংগ্রহ-২ শাখার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা, জোসেফ সরদার, প্রশাসন-২ এর (গ্রহণ ও বিতরণ ইউনিট) অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া।

-এএ