আওয়ার ইসলাম ডেস্ক: দুই পবিত্র মসজিদের পরিচালক বাদশাহ সালমানের রাজকীয় আদেশে সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন ২৭ জন পণ্ডিত, চিকিৎসক ও শিক্ষাবিদ। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই নাগরিকত্ব দেওয়া হয়েছে। তারা তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে সৌদি আরবের মর্যাদা বৃদ্ধি করেছেন। আশরক আল-আওসাতের এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে। সৌদি গেজেট।
নাগরিকত্ব পাওয়ার স্কলাররা ঐতিহাসিক ‘মক্কা দলিল’ প্রণয়ন ও অনুমোদনের সাথে জড়িত। ২০১৯ সালের মে মাসে মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডব্লিউএল) আয়োজিত ইসলামিক স্কলারদের আন্তর্জাতিক সম্মেলনে বাদশাহ সালমান মক্কা দলিলের নথি উপস্থাপন করেন। দলিলটি ১৩৯ দেশের ১ হাজার ২০০ জনেরও বেশি ইসলামিক পণ্ডিত, ৪ হাজার ৫০০ বুদ্ধিজীবী দ্বারা স্বাক্ষরিত।
ADVERTISEMENT
ওয়ার্ল্ড বসনিয়াক কংগ্রেসের সভাপতি, বসনিয়া ও হার্জেগোভিনার সাবেক গ্র্যান্ড মুফতি মুস্তফা সেরিক নাগরিকত্ব পাওয়া পণ্ডিতদের একজন। আরও রয়েছেন- স্ক্যান্ডিনেভিয়ান কাউন্সিল ফর রিলেশনের চেয়ারম্যান হুসেইন আল-দাউদি, ন্যাশনাল ইসলামিক-ক্রিশ্চিয়ান কমিটি ফর ডায়ালগ লেবাননের সেক্রেটারি জেনারেল ডক্টর মুহাম্মদ নিমর এল-সাম্মাক।
তিনি শীর্ষস্থানীয় আরব চিন্তাবিদদের একজন। এছাড়া রয়েছেন ইসলামিক থট স্টাডিজের গবেষক ডক্টর রাদওয়ান আল-সাইদ। তিনি ইসলামিক স্টাডিজে কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী।
এসব স্কলার এমডব্লিউএল সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং তারা মক্কার দলিল অনুমোদন করেছেন। অন্যান্য পণ্ডিতরা হলেন- নেতৃস্থানীয় ইরাকি শিক্ষাবিদ আবদুল্লাহ সালেহ আবদুল্লাহ। যিনি সৌদি ও উপসাগরীয় অঞ্চলের ইতিহাসে বিশেষজ্ঞ। লেবাননের আরবি ইসলামিক কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও একজন বিশিষ্ট শিয়া পণ্ডিত সাইয়েদ মুহাম্মদ আল-হুসেইনি।
নাগরিকত্ব পাওয়া চিকিৎসা ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন- সংক্রামক রোগ পরামর্শক ডা. এমাদ মুহাম্মদ তালিজেহ, যিনি ৮৭ টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছেন।
তিনি রিয়াদের ন্যাশনাল গার্ড হাসপাতালে কার্ডিয়াক সার্জারির পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি সৌদ আল বাবতেন সেন্টারে হার্ট সার্জারির পরামর্শদাতা। এছাড়া তালিকায় রয়েছেন কার্ডিওথোরাসিà