রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী অচিনপুরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার কোরআনের আলো ছড়ানোর আগেই সড়কে নিভল হাফেজ দম্পতি ও শিশুকন্যার প্রাণ নরসিংদীতে দুই মাহফিলে বয়ান করবেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী যুদ্ধ কেড়ে নিয়েছে ঘর, বৃষ্টি কেড়ে নিচ্ছে গাজাবাসীর শেষ আশ্রয়টুকুও! ইসলামী যুব আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা বেশি সম্পদ নয়, তৃপ্তি ও কৃতজ্ঞতাই প্রকৃত সফলতা: মসজিদে নববির খতিব

যুক্তরাষ্ট্রের তেল চুরির চেষ্টা প্রতিহতের দাবি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ওমান সাগরে ইরানের তেল চুরির মার্কিন অপচেষ্টা প্রতিহত করার দাবি করেছে তেহরান।

ইরানি বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির একটি তেল ট্যাংকার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করার সময় ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড আইআরজিসি-র প্রতিরোধের মুখে মার্কিন বাহিনী পিছু হটে।

স্থানীয় সময় বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-এর পক্ষ থেকে দাবি করা হয়, রফতানির জন্য একটি জাহাজে করে ইরানি অপরিশোধিত তেল নিয়ে যাওয়ার সময় মার্কিন নৌবাহিনী এর গতিরোধ করে।

এসময় অন্য আরেকটি জাহাজে এসব তেল তুলে নেওয়ার চেষ্টাও করে তারা। এক পর্যায়ে হেলিকপ্টার থেকে ওই জাহাজে নামে আইআরজিসি-র নৌ ইউনিটের সদস্যরা।

তাদের প্রতিরোধের মুখে প্রথমে পিছু হটলেও ফের হেলিকপ্টার ও যুদ্ধজাহাজ ব্যবহার করে ট্যাংকারটি ধাওয়া করতে এগিয়ে যায় মার্কিন সেনারা। তবে দ্বিতীয়বারের মতো সেটি দখল করার প্রচেষ্টাও ব্যর্থ করে দেয় বলে দাবি করে আইআরজিসি।

ইরানের বিপ্লবী গার্ডের এমন দাবি অস্বীকার করে এক বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, গেল মাসে ইরান ভিয়েতনামের একটি তেল ট্যাংকার দখল করে নেয়ার পর অঞ্চলটিতে নিজেদের পর্যবেক্ষণ বাড়িয়েছে মার্কিন নৌবাহিনী।

ইরানের তেলবাহী জাহাজ থেকে তেল চুরি করার মতো কোন ঘটনা ঘটেনি বলেও বিবৃতিতে দাবি করা হয়।

-এএ