রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী অচিনপুরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার কোরআনের আলো ছড়ানোর আগেই সড়কে নিভল হাফেজ দম্পতি ও শিশুকন্যার প্রাণ নরসিংদীতে দুই মাহফিলে বয়ান করবেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী যুদ্ধ কেড়ে নিয়েছে ঘর, বৃষ্টি কেড়ে নিচ্ছে গাজাবাসীর শেষ আশ্রয়টুকুও! ইসলামী যুব আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা বেশি সম্পদ নয়, তৃপ্তি ও কৃতজ্ঞতাই প্রকৃত সফলতা: মসজিদে নববির খতিব

বিএনপির সাবেক এমপি ব্যারিস্টার এ কে মাইনুল হক মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এ কে মাইনুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তিনি জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি জামালপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ঘনিষ্ট বন্ধু এবং সহপাঠী ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে তার ভাগ্নে আখতার নেওয়াজী টফি গণমাধ্যমকে জানান, বুধবার রাত ১১টায়, ১৫৫/এ ডাক্তার গলি, বায়তুল মামুন জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ জোহর দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে চিকাজানির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

-এএ