রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী অচিনপুরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার কোরআনের আলো ছড়ানোর আগেই সড়কে নিভল হাফেজ দম্পতি ও শিশুকন্যার প্রাণ নরসিংদীতে দুই মাহফিলে বয়ান করবেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী যুদ্ধ কেড়ে নিয়েছে ঘর, বৃষ্টি কেড়ে নিচ্ছে গাজাবাসীর শেষ আশ্রয়টুকুও! ইসলামী যুব আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা বেশি সম্পদ নয়, তৃপ্তি ও কৃতজ্ঞতাই প্রকৃত সফলতা: মসজিদে নববির খতিব

নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহে পরিণত হয়েছে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ কমিশনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী এবং কর্মীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসীরা একের পর এক হামলা, মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা, প্রার্থীদেরকে বেধরক মারধর করে সরকার নিজেদের পতন ডেকে আনছে। সরকার দলীয় মাস্তানদের মাস্তানী বন্ধ না হলে দেশে নতুন সঙ্কট শুরু হবে, যে সঙ্কট থেকে অনিবার্য গণবিস্ফোরণ তৈরী হবে। যা সরকারের করুণ পরিণতি ডেকে আনবে।

-এটি